করোনা আক্রান্ত রিজভী হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক : করোনা আক্রান্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন। বুধবার (১৭ মার্চ) রাতে রিজভীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, উন্নত চিকিৎসার জন্য তাকে (রিজভী) আজ স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তার শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন।
রিজভীর রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর দোয়া চেয়েছেন বলে উল্লেখ করেন ডা. রফিকুল।
বুধবার রিজভী গণমাধ্যমকে বলেছিলেন, গত তিন-চার দিন ধরে জ্বরে ভুগছি। এর মধ্যে আজ পপুলার হাসপাতালে সিটি স্ক্যান করতে গেলে সেখানে করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়া হয়। সেই রিপোর্টে করোনা পজিটিভ আসে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed