Main Menu

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাজা সম্পন্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৫টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে উপজেলার নুরপুর বড় বাড়ির সামনে পারিবারিক কবরস্থানের তাঁকে নিরচিন্দ্রায় শায়িত করা হয়েছে। তার জানাযায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ছিল।

এর আগে শুক্রবার বেলা ১২ টায় বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে তার লাশ নিয়ে আসা হয় ফেঞ্চুগঞ্জ। স্থানীয় এনজিএফএফ খেলার মাঠে লাশ বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে।

সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর লাশ ফেঞ্চুগঞ্জের নুরপুর বড়বাড়িতে নেয়া হয়। এম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা।

মাহমুদ উস সামাদ চৌধুরীরর মৃত্যুতে শোক জানাতে তার নিজ বাড়িতে শোকবই খোলা হয়েছে। এতে অনেকেই শোকগাঁথা লিখে প্রয়াত এই সংসদ সদস্যের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।

সিলেট-৩ আসনের তিনবারের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী ১১ মার্চ বৃহস্পতিবার দুপুরে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৬৫ বছর। গত ৮ মার্চ তার করোনা শনাক্ত হয়েছিলো।

Share





Related News

Comments are Closed