জৈন্তাপুরে নিয়ন্ত্রণহীন ট্রাক খালে, চালক-হেলপার নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক খালে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫ টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার দামড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, ট্রালচালক জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকার এবাদুর রহমান ও হেলপার গোয়াইনঘাট উপজেলার নলজুরি পশ্চিমপাড়া গ্রামের রাসেল আহমেদ।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি মাটি পরিবহনের কাজে নিয়োজিত ছিল। কাজ শেষে জৈন্তাপুর ফেরার পথে দামড়ি ব্রিজের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, সিলেটের উপ সহকারি পরিচালক শওকত আলী জোয়ার্দার জানান, খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed