Main Menu

সিলেটে সালিশ বিচারক হত্যায় ১জনের মৃত্যুদন্ড

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরের সালিশ বিচারক আফরোজ আলী হত্যা মামলায় একমাত্র আসামী মঈনুদ্দিন ওরফে মঞ্জুরকে (৩৮) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক রবিউল ইসলাম এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামী মঞ্জু ওসমানীনগর উপজেলার হুসন নমকী গ্রামের মৃত সৈয়দ মাহতাব উদ্দিনের ছেলে।

সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহফুজুর রহমান ফাঁসির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের সালিশ বিচারক খাসদিওর মীরপাড়ার বাসিন্দা আফরোজ আলীকে ২০১৪ সালের ১১ মে সকাল সাড়ে ৮টায় জরুরী কথা বলার জন্য ডেকে নিয়ে যায়। কথা বলার এক পর্যায়ে ঘাতক মঞ্জু তার সাথে থাকা ছোরা দিয়ে আফরোজ আলীর কোমরে ও পরে বুকে ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে স্বজনরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে রায়হান উদ্দিন বাদী হয়ে মঞ্জুকে একমাত্র আসামী করে হত্যা মামলা (নং-১৭) দায়ের করেন। তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল হয়। সাক্ষ্য-প্রমাণ গ্রহণশেষে বৃহস্পতিবার আদালত তাকে মৃত্যুদন্ড দেন।

Share





Related News

Comments are Closed