দেশে করোনায় আরও ১২ মৃত্যু, শনাক্ত ৫২৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একইদিনে দেশে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৫২৫ জন। আর এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ৫১২ জন রোগী ।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে শনাক্ত ৫২৫ জনকে নিয়ে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৬ হাজার ১০৭ জন হয়েছে।
আর গত এক দিনে মারা যাওয়া ১২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৪৯ জনে।
একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫১২ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮০ হাজার ৭২৮ জন হয়েছে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed