৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৬ আগস্ট ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিহ ও রংপুর কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার আসনবিন্যাস ও কেন্দ্র সম্পর্কে বিস্তারিত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট থেকে জানা যাবে।
গত ৩০ নভেম্বর পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ৪২ ও ৪৩তম বিসিএসের সার্কুলার প্রকাশ করে। ৪২তম বিসিএস হবে বিশেষ বিসিএস।
করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার সহকারী সার্জন নিয়োগ দেয়া হবে।
৪৩তম সাধারণ বিসিএসের মাধ্যমে ৩০০ এডমিন ক্যাডার, ১০০ পুলিশ, ২৫ পররাষ্ট্র ক্যাডার এবং ৮৪৩ শিক্ষকসহ মোট ১ হাজার ৮১৪ কর্মকর্তা নিয়োগ দেয়া হবে।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed