Main Menu

দেশে করোনায় আরও ২৩ মৃত্যু, শনাক্ত ৫৬৯

বৈশাখী নিউজ ডেস্ক: গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৫৬৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া গত একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৬৮১ জন।

রোববার (১৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বল হয়, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৬৯ জনের করোনা শনাক্তের মধ্যদিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন।

একই সময়ে চিকিৎসাধীন আরও ৬৮১ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন হয়েছে।

এছাড়া গত এক দিনে মারা যাওয়া ২৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৯০৬ জনের মৃত্যু হল।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩ জনের মধ্যে ১৬ জন পুরুষ ও সাত জন নারী।

 

Share





Related News

Comments are Closed