শৈলকুপায় ট্রাকের ধাক্কায় ৬ অটো যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকায় ট্রাকের ধাক্কায় শ্যালো ইঞ্জিন চালিত অটোরিকশার (করিমন) ছয় যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মো. আরিফুল ইসলাম।
তিনি বলেন, শৈলকুপা শেখপাড়া এলাকা থেকে অটোরিকশা (করিমন) নিয়ে বেশ কিছু নির্মাণ শ্রমিক কাজ শেষে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন। এ সময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক ওই স্থানে পৌঁছালে করিমনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। গুরুতর আহত হন পাঁচজন। পরে খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস এবং পুলিশের সহযোগিতায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed