ইবি’র সাথে ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়ের চুক্তি
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের সাথে ফিনল্যান্ডের ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র শিক্ষক বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী তিন বছরের জন্য দুই বিভাগের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে লোক প্রশাসন বিভাগের সাথে ৩ বছরের ইরাসমাস+ইন্টার-ইনস্টিটিউশন এগ্রিমেন্ট (ছাত্র-শিক্ষক বিনিময় চুক্তি) করেছে ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয়। গত বছর ১৫ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ওই চুক্তিতে গত বছরের ১৫ ডিসেম্বর স্বাক্ষর করেন শিক্ষা ও সংস্কৃতির অনুষদের ডিন পেইভি পাথা।
উক্ত চুক্তির মাধ্যমে ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ তাদের শিক্ষক ও শিক্ষার্থীদের একাডেমিক কাজে বিনিময় করতে পারবে। ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য শিক্ষক-শিক্ষার্থীদের উভয়েরই ফিনীয় ও ইংরেজী ভাষার যেকোন একটিতে নূন্যতম বি২ লেভের যোগ্যতা থাকতে হবে। এছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে একাডেমিক ফলাফলও বিবেচিত হবে।
লোক পশাসন বিভাগের সভাপতি প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, “ফিনল্যান্ডের ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সাথে আমাদের বিভাগের একাডেমিক বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আশা করি এই চুক্তির মাধ্যমে উভয় বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, এই ছাত্র-শিক্ষক চুক্তির জন্য ট্যাম্পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ইসলামী বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ও আমার বিভাগের সংশ্লিষ্ট সকল শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিভাগ ও অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।
Related News
এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময় দুই দিন পিছিয়েRead More
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২৯ অক্টোবরRead More



Comments are Closed