সিলেটে করোনায় আরো ১ জনের মৃত্যু, শনাক্ত ৯
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ৯ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিকে এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (১১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সর্বাধিক সিলেট জেলায়ই ৭ জন। এদিন বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় নতুন কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত না হলেও মৌলভীবাজার জেলায় একজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।
একইদিনে সিলেট বিভাগে আরও ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ১১ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া ৩ জন সুনামগঞ্জ ও একজন হবিগঞ্জের বাসিন্দা। আর এদিন মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৬৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ২৭৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫২০ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৬৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯০২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৪০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৩ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে এবং সুনামগঞ্জে ১ জন, ১ জন হবিগঞ্জে ও মৌলভীবাজারে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪ হাজার ৭২৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৬৮ জন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed