২৩ ও ৩০ জানুয়ারি সিলেট-লন্ডন বিমানের ফ্লাইট বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক : আগামী ২৩ ও ৩০ জানুয়ারি সিলেট-লন্ডন ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ায় এ ফ্লাইট দুটি বাতিল করা হয়।
রবিবার (৩ জানুয়ারী) বিমান বাংলাদেশের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত কারণে ২৩ ও ৩০ জানুয়ারি ঢাকা-সিলেট-লন্ডন-সিলেট ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটের তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com-এ পাওয়া যাবে।
সম্প্রতি যুক্তরাজ্য থেকে নতুন ধরনের করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্বের অনেক দেশ।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed