নরসিংদীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর বেলাব উপজেলার জংগুয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
ভৈরব হাইওয়ে থানার ওসি আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি বাস জংগুয়ায় পৌঁছালে বিপরীত দিক ভৈরব থেকে আসা একটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই কারটির চার যাত্রীর মৃত্যু হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় ভৈরব হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করেছে।
Related News
মায়ের হাত থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাদক মামলায় হাজতে প্রেরণ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী কোর্ট প্রাঙ্গণে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে আসামীরা মব সৃষ্টি করেRead More
যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জরুরি বার্তা দিল দূতাবাস
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে ভবিষ্যতে দেশটি ভ্রমণের ওপর স্থায়ীRead More



Comments are Closed