Main Menu

সিলেটে ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে নগরীর শিবগঞ্জ লামাপাড়া এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা থানা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিত তুহিন এবং ইমাদ আহমদের যৌথ পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নজরুল ইসলাম।

Manual8 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেল, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি সুহেল রানা, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল ইবনে রাজা।

Manual5 Ad Code

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, আবু শাহিন, রাসেল আহমদ, আমিনুল ইসলাম, হাফিজুর রহমান চৌধুরী, মহানগর ছাত্রদল নেতা ইমাম মো. জহির, শরীফ শাহ মুন্না, বায়জিদ আহমদ চৌধুরী, আশিকুর রহমান, রাহেল আহমদ, কাওছার আহমদ, আশরাফুল আলম মাহি, ইমরান আহমদ ইমু, মুর্শেদ আহমদ, রুমেল আহমদ চৌধুরী, আবুল কাশেম, হাবিবুর রহমান, প্রশান্ত কুমার দ্বীপ, সাদিকুর রহমান সালমান, সাকিল আহমদ, মারজান চৌধুরী, সজিব তালুকদার, আফসান আহমদ, জুম্মান আহমদ, ইমরান আহমদ, আবুল খায়ের, জাহেদুল ইসলাম রাসেল, রফি আহমদ, রুম্মান আহমদ, সৈয়দ জাকির, জাহিদ হাসান, কাওছার আহমদ, জাকির আহমদ, বাবুল আহমদ প্রমুখ।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code