জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক ইলিয়াস
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে প্রথমবারের মতো নারী সভাপতি হয়েছেন ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইলিয়াস খান।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলে। নির্বাচনে ১ হাজার ১৫১ জন ভোটারের মধ্যে ১ হাজার জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৮৬ দশমিক ৮৮ ভাগ ভোট পড়েছে। ভোট গণনা শেষে রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোস্তফা-ই জামিল ফলাফল ঘোষণা করেন।
দু’বছর মেয়াদী কমিটির নির্বাচনে ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ এবং সবুজ-ইলিয়াস পরিষদ নামে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এ দু’টি প্যানেলের বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেয় এ নির্বাচনে। জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৩৯৫ ভোট। ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাবের সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।
সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান পেয়েছেন ৫৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুকের প্রাপ্ত ভোট ৩৯৩টি। ইলিয়াস খান জাতীয় প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ ৪১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুল ইসলাম ভুঁইয়া পেয়েছেন ৩৬৭ ভোট।
সহ-সভাপতি পদে রেজোয়ানুল হক রাজা ৬১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী খন্দকার হাসনাত করিমের প্রাপ্ত ভোট ৩৪০টি।
কোষাধ্যক্ষ পদে সাহেদ চৌধুরী ৭০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সালাউদ্দীন আহমাদ বাবুল পেয়েছেন ২৬৭ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাইনুল আলম (৫৭৭) ও আশরাফ আলী (৩৯৫) ।
নির্বাচিত ১০ জন সদস্য হলেন- আইয়ু্ব ভুঁইয়া (৫৪৪), রেজানুর রহমান (৪৭৪), কাজী রওনাক হোসেন (৪৫৫), জাহিদুজ্জামান ফারুক (৪৪৩), শাহনাজ বেগম পলি (৪৩০), সৈয়দ আবদাল আহমেদ (৪২১), শাহনাজ সিদ্দিকী সোমা (৪২০), ভানু রঞ্জন চক্রবর্তী (৪১১), রহমান মুস্তাফিজ (৩৭৯) ও বখতিয়ার রানা (৩৬৮)।
Related News
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিকRead More
৫ আগস্ট সংবাদপত্রে ছুটি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র অফিসRead More



Comments are Closed