দেশে করোনায় আরও ১৯ মৃত্যু, শনাক্ত ১০৯৪
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৭ জন এবং নারী দুইজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৭৮০ জন।
শনিবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৯৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৪৬ হাজার ৪৮৬টি।
নমুনা পরীক্ষায় নতুন এক হাজার ৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট করোনাভাইরাস আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৭ হাজার ৫০৭ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৪৯৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ১৩ হাজার ৫৬৩ জন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed