নেত্রকোনায় দূর্গাপূজায় নৃত্যের তালে মূখরিত কাঁশবন
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। নেত্রকোনায় করোনা ভাইরাসের কারনে পূজা উদযাপন কমিটি সকল ধরনের কার্যক্রম সীমিতভাবে করার সিদ্ধান্ত নিয়েছে। আর তাই স্হানীয় শিশু নৃত্যশিল্পীরা পূজার আনন্দ উপভোগ করতে কাঁশবনে নৃত্য পরিবেশনে ব্যস্ত সময় পার করছে।
নেত্রকোনা পৌরসভার জয়নগর এলাকায় বহুল পরিচিত কাঁশবনে সামাজিক দুরত্ব বজায় রেখে জেলার আলোচিত শিশু নৃত্যশিল্পীরা দুর্গাপূজা উপলক্ষে প্রতিদিনই এ আয়োজন করবে। তারা বিভিন্ন ফটোসেশন ও ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আনন্দ, উৎসব সকলের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন। প্রথম নৃত্য পরিবেশনে অংশগ্রহণ করে নেত্রকোনার আলোচিত নৃত্যশিল্পি প্রযুক্তা সেন অথই।
এ ধরনের আয়োজনের ব্যাপারে নৃত্যশিল্পী প্রযুক্তা সেন অথই বলেন, বর্তমান পরিস্থিতিতে স্বশরীরে পূজায় অংশগ্রহণ করে নিজের ও পরিবারের সদস্যকে করোনাভাইরাসের কাছে আত্মসমর্পণ করে জীবনকে ঝুঁকির মুখে ফেলেতে চাই না। যার কারনে সীমিত আকারে আমাদের এই আয়োজন।
অনুষ্ঠানে সকল সহযোগিতা ও কাডিওগ্রাফির দায়িত্ব পালন করেন উজ্জ্বল সাহা। মেকওভারসহ সার্বিক পরিচালনায় মা বিউটি পার্লারের সত্ত্বাধিকারী সুমা রাণী সাহা (কনা)। এছাড়াও অন্যান্য নৃত্য শিল্পীদের মাঝে উপস্থিত ফাইজা ও প্রমা।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed