করোনায় আরো ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১২৭৪
বৈশাখী নিউজ ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০ জনে।
এছাড়া এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৪ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে স্বাস্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৬৭৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৩ হাজার ৯৭২ জন হয়েছে।
এছাড়া মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ২ জন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন।
Related News
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More



Comments are Closed