Main Menu

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন (এফসিএ) মারা গেছেন।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন ও চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।

জাহিদ হোসেন বলেন, রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিবার রাত সাড়ে ৮টায় তিনি ইন্তেকাল করেন। তার করোনা পজেটিভ ছিল। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি নানান রোগে ভুগছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মোশারফ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

একেএম মোশাররফ হোসেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ সরকারের সচিবের দায়িত্বও পালন করেন।

এছাড়াও তিনি দৈনিক দিনকালে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তার নামাজের জানাযা রোববার বাদ যোহর ময়মনসিংহ শহরে এবং বাদ আছর মোক্তা গাছা শহরে অনুষ্ঠিত হবে। পরে তাকে তারা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, ১৯৯৬ সালে সরকারি চাকরি থেকে অবসর নিয়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হন তিনি। একই বছর ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসন থেকে দলীয় মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০৫ সাল পর্যন্ত জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Share





Related News

Comments are Closed