Main Menu

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ যাত্রীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের অভয়নগর উপজেলায় লেভেল ক্রসিংয়ে খুলনাগামী ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন যাত্রী। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ভাঙাগেট এলাকার ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

অভয়নগর থানার ওসি তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নড়াইলের বাসিন্দা ইঞ্জিনিয়ার হিরক ও তার বন্ধু আশরাফুল তাদের পরিবার নিয়ে অভয়নগরে নবনির্মিত এলবি ক্লিনিকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে বিকেল পৌনে ৫টার দিকে নওয়াপাড়া ভৈরব ব্রিজ এলাকার লেভেল ক্রসিং পার হওয়ার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মহানন্দা নামে একটি লোকাল ট্রেনের সঙ্গে তাদের প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হিরক (৩৫) ও এক নারী (৩০) মারা যান।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চারজনকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে পাঁচ বছরের এক মেয়ে শিশু মারা যায়। অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক ইফ্ফাত শারমীন। খুলনা হাসপাতালে নেওয়ার পর সেখানে আশরাফুল মারা যান। আহতদের মধ্যে একজন নারী ও এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. মহসীন রেজা জানান, ভৈরব নদের ওপার থেকে একটি প্রাইভেটকার ভৈরব ব্রিজ পার হয়ে যশোর-খুলনা মহাসড়কে উঠছিল। এ সময় ভাঙ্গাগেট এলাকার রেললাইন পার হওয়ার সময় খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের সামনে পড়লে মুহূর্তের মধ্যেই প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে ২০০ ফুট দূরে গিয়ে ছিটকে পড়ে।

এ সময় প্রাইভেটকারে থাকা ৬ জনের মধ্যে প্রাইভেটকারের চালকসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হন এবং পাঁচ বছরের একটি শিশু অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

 

Share





Related News

Comments are Closed