Main Menu

দেশে আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৩৭

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৫৭৭ জনে দাঁড়াল।

এসময়ে নতুন করে ১ হাজার ৫৩৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জন হল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এছাড়া একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৮২ জন রোগী সুস্থ হয়ে উঠার মধ্য দিয়ে দেশে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯৫ হাজার ৮৭৩ জন হয়েছে।

এতে আরও জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন। বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ৫ জন, রংপুরে ২ জন রয়েছেন।

তাদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ‌্যে ২১ থেকে ৩০ বছরের ১ জন, ৩১ থেকে ৪০ বছরের ৩ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ১৪ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed