ধর্ষণের প্রতিবাদে ইবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: মোববাতি প্রজ্জ্বলন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে চলমান ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।
বুধবার রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।
মোববাতি প্রজ্জ্বলন শেষে সারাদেশে চলমান ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা বিপুল হোসেন খান বলেন, ধর্ষক যে দলেরই হোক তাকে শাস্তি পেতেই হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ছাত্রলীগের সকল নেতাকর্মীরা সোচ্চার ছিল, আছে এবং থাকবে।’
তিনি আরও বলেন, ধর্ষকদের সামাজিকভাবে বয়কট করতে হবে। ধর্ষকদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম গড়ে করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাই কোনোভাবে যেন ধর্ষকরা ছাড় না পায়।
এসময় আলামীন জোয়াদ্দার, হুসাইন মজুমদার, সালমান সাকিব, নিশাত বাঁধন, হাফিজ সহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed