এবার সিলেটের শাহপরাণ মাজারে ওরস হচ্ছে না
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের কারনে এবার সিলেটে হযরত শাহপরাণ (র)-এর মাজারে ওরস মোবারক হচ্ছে না।
মঙ্গলবার (৬ অক্টোবর) হযরত শাহপরাণ (র।) মাজারের খাদিম মো. ফিরোজ মিয়ার সভাপতিত্বে ও খাদিম গাজী ফরিদ মিয়ার পরিচালনায় মাজার কমিটির অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, প্রতিবছরের ন্যায় আগামী ৪, ৫ ও ৬ রবিউল আউয়াল ১৪৪২ হিজরী মোতাবেক (২২, ২৩ ও ২৪ অক্টোবর) তিনদিন ব্যাপি ওরস হওয়ার কথা ছিল। সরকারের স্বাস্থ্যবিধি মেনে এ বছর ওরস মোবারক হচ্ছে না।
সভায় উপস্থিত ছিলেন খাদিম জামাল আহমদ, সাদিক মিয়া, কাবুল মিয়া, মো. আহাদ মিয়া, মো. রনজু মিয়া, মো. জিহান আহমদ, মো. জাহিন আহমদ, মো. আহমদ প্রমূখ।
সভায় হাজার হাজার ভক্তদের ওরস মোবারকে শরিক হতে না পারায় মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়। মহামারি চলে গেলে আগামীতে যথানিয়মে ওরস মোবারক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed