সিলেটের দুই ল্যাবে ৪০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে রোববার (৪ অক্টোবর) নতুন করে আরও ৪০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১৬ জন, হবিগঞ্জের একজন ও সুনামগঞ্জ জেলার একজন রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৩৬ জনের নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ৯ জন, হবিগঞ্জের ৩ জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৮ জন রোগী। এ তথ্য নিশ্চিত করেছেন শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৭৭১ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৩৫ জন আর মারা গেছেন ২২০ জন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed