সিলেটের দুই ল্যাবে ৩০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে শুক্রবার (২ অক্টোবর) আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৭ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের প্রত্যকেই সিলেট জেলার বাসিন্দা।
এদিকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে শুক্রবার ১৬৭ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের ২ জন সিলেট জেলার বাসিন্দা, হবিগঞ্জের ৫ জন, সুনামগঞ্জের ৩ জন, মৌলভীবাজারের ৭ জন।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed