দেশে করোনায় আরও ২১ মৃত্যু, শনাক্ত ১৫০৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ২৭২ জনে।
এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫০৮ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ৬৪ হাজার ৯৮৭ জন করোনা রোগী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৭৮ জন।
« এমসিতে ধর্ষণ, ঘটনাস্থল পরিদর্শনে বিচার বিভাগীয় তদন্ত দল (Previous News)
(Next News) বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ১০ লাখ ১৮ হাজার »
Related News
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে পাশে থাকবে ইরান
বৈশাখী নিউজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাসRead More
একনেকে অনুমোদন পেল নতুন ১১ প্রকল্প
বৈশাখী নিউজ ডেস্ক: নতুন ১১ প্রকল্পসহ মোট ১৩টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহীRead More



Comments are Closed