এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় যৌথ তদন্তের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় যৌথ তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলেছেন হাইকোর্ট।
একইসঙ্গে এমসি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সিলেটের নারী ও শিশু আদালতের বিচারকসহ ৩ জনকে যৌথ তদন্তের এ নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সিলেটের পুলিশ কমিশনারকে তদন্তের সময় কমিটির সদস্যদের নিরাপত্তা ও সহযোগিতা করতে বলা হয়েছে।
গত শুক্রবার এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের এ ঘটনা ঘটে। ওই ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে গৃহবধূর স্বামী শাহপরান থানায় মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- সাইফুর রহমান (২৮), শাহ মাহবুবুর রহমান ওরফে রনি (২৫), তারেকুল ইসলাম ওরফে তারেক আহমদ (২৮), মাহফুজুর রহমান ওরফে মাসুম (২৫), অর্জুন লস্কর (২৫) ও রবিউল ইসলাম (২৫)।
ধর্ষণ মামলার ছয় আসামিকে আদালতে তুলে পাঁচ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed