Main Menu

শাবির ল্যাবে আরো ২০ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সোমবার (২৮ সেপ্টেম্বর) আরও ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ সোমবার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনাগুলো পরীক্ষা শেষে ২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে সিলেটের ১১ জন, সুনামগঞ্জের ৫ জন ও হবিগঞ্জ জেলার ৪ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed