সিলেটের দুই ল্যাবে ৩১ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে নতুন করে আরও ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেটের দুই ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ৭ জন সিলেটের আর তিনজন মৌলভীবাজারের রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানী হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ২১ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার ১৮ জন, হবিগঞ্জের ৩ জন। এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক নূরনবী আজাদ জুয়েল।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed