ছাতকে নৌযানে চাঁদাবাজ মুক্ত রাখতে মাইকিং
ছাতক প্রতিনিধি: ছাতকের সুরমা নদীতে বালু ও পাথরবাহী নৌকা থেকে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে চাঁদাবাজি করে অাসছে বিভিন্ন চক্র। নদীতে চাঁদাবাজ মুক্ত রাখতে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সুরমা নদীতে নৌকা যোগে মাইকিং করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) অাহমেদ সনজুর মোরশেদ।
নদীতে চলাচলরত কোন নৌযানে চাঁদাবাজী করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করবেন মর্মে হুশিয়ারি দেন ওসি। পাশাপাশি তিনি নদীতে চাঁদাবাজ মুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
মাইকিং কালে থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএমসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed