‘ভ্যাকসিন না এলে আমার যৌবনটাই মাটি’
বিনোদন ডেস্ক: গেল ৬ সেপ্টেম্বর হঠাৎ করেই ভারতীয় গণমাধ্যমে খবর আসে, নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর ও অভিনেত্রী মালাইকা অরোরা। একইদিনে প্রেমিকের পর প্রেমিকার কোভিড-১৯ পজিটিভ হওয়ায় এ নিয়ে সোরগোল পড়ে যায়।
এবার চিকিৎসকের পরামর্শে হোম কোয়ারেন্টাইনে থাকা মালাইকা সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন।
ইনস্টাগ্রামে এই আইটেম গার্ল লিখেছেন- ‘কেউ তো ভ্যাকসিন বের করো রে বাবা, না হলে যে আমার যৌবনটাই মাটি!’
এরসঙ্গে একটি মজার ইমোজিও জুড়ে দিয়েছেন মালাইকা। তার এমন পোস্ট মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভ্যাকসিনের জন্য আকুল আবেদন জানিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে জনপ্রিয় এই মডেল উপস্থাপিকার পোস্টটিকে অনেকে রসিকতার চোখেই দেখছেন।
আবার অনেকেই বলছেন, মারণ ভাইরাসের তোপে মনের জোর ঠিক রাখতেই হয়তো এভাবে লিখেছেন মালাইকা। নইলে কেউ কি এতটা খোলামেলাভাবে লেখে?
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed