Main Menu

গাজীপুরে দগ্ধ ৫ শ্রমিকের মধ্যে আরও ১জনের মৃত্যু

গাজীূপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে এসএস স্টিলের কারখানায় উত্তপ্ত তরল লোহা ছিটকে দ্বগ্ধ পাঁচ শ্রমিকের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালে দুই জনে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে সোমবার ভোরে নিলয় চন্দ্র বর্মণ (২৪) নামে ওই শ্রমিক মারা যায়। বাকি ৩জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ২ জন চিকিৎধীন রয়েছেন।

জিএমপির টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন মিল গেইট এলাকায় এস এস স্টিল প্রাইভেট লিমিটেড কারখানায় গত শুক্রবার ভোরে উৎপাদন কাজ চলাকালে কারখানার ব্রয়লারে গালানোর সময় তপ্ত তরল লোহার স্ফুলিঙ্গ ছিটকে দুলাল শেখ (৪৫), রিপন চন্দ্র মোহন্ত (৩৮), মোজাম্মেল হক (২২), নিলয় চন্দ্র বর্মণ (২৪) ও আজহারুল ইসলাম (২৪) নামের পাঁচ শ্রমিক দগ্ধ হন। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারী ইউনিটে পাঠানো হয়। সেখাণে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যায় দুলাল শেখ এবং আজ ভোরে মারা গেছে নিলয় চন্দ্র বর্মণ। তাদের মধ্যে মোজাম্মেল ও রিপনের অবস্থাও আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Share





Related News

Comments are Closed