Main Menu

বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৯ লাখ ১৩ হাজার

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ২ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ৯২৮ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৯ লাখ ১৩ হাজার ১৮ জনের এবং সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৯০ লাখের বেশি মানুষ।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৬৪ লাখ ৪৩ হাজার ২২৭ জন রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৯২ হাজার ৯৬৮ জন।

Manual1 Ad Code

এদিকে, সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে করোনা রোগীর সংখ্যা ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ এবং মৃত্যু হয়েছে ৭৬ হাজার ২৭১ জনের।

Manual3 Ad Code

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ লাখের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৯ হাজার ৫২২ জনের।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code