Main Menu

করোনায় দেশে আরও ৩৪ মৃত্যু, শনাক্ত ১২৮২

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭০২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ১ হাজার ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৩৬ হাজার ৪৪ জনে।

শনিবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা শনাক্তের জন্য দেশের সরকারি ও বেসরকারি ৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৯৮টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১০ হাজার ৭২৩টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৭ লাখ ১৫ হাজার ৪৮১টি।

Manual2 Ad Code

নতুন যে ৩৪ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১১ জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৬৬১ জন বা ৭৭.৮৬ শতাংশ এবং নারী ১ হাজার ৪১ জন বা ২২.১৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪০ শতাংশ।

Manual2 Ad Code

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৪৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭০.৯০ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code