Main Menu

গাজীপুরে এক ব্যাক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্য

Manual1 Ad Code

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের বরুদা এলাকায় শনিবার সকালে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শেখ ফরহাদুল ইসলাম রতন (৪৫) নামে এক ব্যাক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত ফরহাদুল ইসলাম রতন গাজীপুর সিটি করপোরেশনের লাঘালিয়া এলাকার শাহবুদ্দিনের ছেলে।

নিহতের শ্যালক রুবেল জানান, রতন সিটি করপোরেশনের ছায়াবীথি এলাকার কাজী শাহাবুদ্দিনের বাড়ি ও দোকানের কেয়ার টেকার হিসেবে কাজ করতেন। ভোরে কাজ শেষে বাড়ি ফেরার পথে বরুদা এলাকায় পৌছলে র্দুবৃত্তরা তাকে পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে রতন মারা যায়।

Manual7 Ad Code

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই বশির আহমেদ জানান, নিহতের হাত-পায়ে ধারালো অস্ত্রের আঘাতের এবং শরীরের বিভিন্নস্থানে পেটানোর চিহ্ন রয়েছে। কি কারনে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Manual4 Ad Code

গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code