পুলিশের ১৮০ নারী সদস্য শান্তিরক্ষা মিশনে
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ১৮০ জন নারী সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গেছেন। পুলিশের একমাত্র ফিমেল ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) এই ১৮০ সদস্য কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইটে তারা রওনা হন।
কমান্ডার মেরিনা আক্তারের নেতৃত্বে বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৪) সদস্যরা বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৩) এর স্থালিভিষিক্ত হবেন। এ ছাড়া, জাতিসংঘের মিশনে যোগ দিতে যাওয়া এই ফর্মড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার রওনক, লজিস্টিক অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ, অপারেশনস অফিসার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানসহ পনের জন কমান্ডিং স্টাফ রয়েছেন।
বিদায়ী বিএএনএফপিইউ-১ (রোটেশন-১৩) এর কমান্ডার হিসেবে ছিলেন সালমা সৈয়দ পলি। বিমানবন্দরে ডিআইজি (লজিস্টিকস) মো. তওফিক মাহবুব চৌধুরী কঙ্গোগামী শান্তিরক্ষীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আন্তরিক বিদায় জানান।
Related News
সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২০৩৮ জনের: পুলিশ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫Read More
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More



Comments are Closed