ছাতকে জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
ছাতক প্রতিনিধি: ছাতকে জায়গা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে সাবেক চেয়ারম্যানসহ ১০ ব্যক্তি আহত হয়েছেন। গতকাল বৃহম্পতিবার রাতে উপজেলার পৌর শহরের মন্ডলীভোগ ছোরাব নগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, পৌর শহরের বৌলা গ্রামের বদরুল আলম ও লন্ডন প্রবাসি জাহানারা বেগমের মধ্যে জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। এ জায়গা দখলকে কেন্দ্র বদরুল আলম ও লন্ডন প্রবাসি জাহানারা বেগম পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয় পক্ষের ১০ ব্যক্তি আহত হয়েছেন।
আহতদের মধ্যে কালারুকা ইউপির সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হক (৫০), আশিক মিয়া (৪৫) ও সিএনজি চালক রুয়েল মিয়াকে (৩০) আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।
এলাকাবাসি জানান, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হক, আশিক মিয়া, ও রুয়েলের নেতৃত্বে পৌরশহরের মন্ডলীভোগ ছোরাব নগর এলাকায় বদরুল আলমের বাসা দখলের প্রচেষ্টা চালায়। এ ঘটনার প্রতিরোধ করতে গিয়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাধেঁ।
এ ব্যাপারে জায়গার মালিক বদরুল আলম জানান, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হক মদপান করে তার নেতৃত্বে আমার ভাড়াটিয়া বাসায় জোরপুর্বক প্রবেশ করার চেষ্টায় বাধা দেয়ায় উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় তার দখলকৃত ভুমি হাইকোর্টের রায় প্রাপ্ত জায়গা গভীর রাতে নজরুল হকের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে দখলের চেষ্টা করেন।
এ ব্যাপারে কালারুকা ইউনিয়নের নুরুলাপুর গ্রামের মৃত হাজী কমর উদ্দীনের পুত্র এহিয়া জানান, তার ছোট বোনের শ্বাশুরি মৃত জাহানারা বেগমের জায়গা বদরুল আলমের পক্ষের লোকজন গত ৭ই সেপ্টেম্বর মঙ্গলবার গভীর রাতে বাসাটি দখল করে নেয়। এ ঘটনায় সে বাদী হয়ে ১৪ জনের নামে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ৩জন কে গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেয়। এছাড়া তিনি আরো জানান, বিরোধকৃত জায়গার ঘটনা নিষ্পত্তির লক্ষে্ শুক্রবার ভোরে কালারুকা ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল হক ঘটনাস্থলে যাওয়ার আগেই বদরুল আলমের পক্ষের লোকজন চেয়ারম্যানসহ তাদের উপর হামলা চালায়। এ হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সুত্রে জানা গেছে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন মন্ডলীভোগ মৌজায় জায়গা নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে। এখন এলাকা শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
সুনামগঞ্জে পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসির ফের গ্রেপ্তার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হ্যান্ডকাফ পরানো অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে গিয়ে যেনRead More
সুনামগঞ্জে স্কুলে মোবাইল নিষিদ্ধ, অমান্য করলে বহিষ্কার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীনRead More



Comments are Closed