Main Menu

গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে স্বামী

Manual7 Ad Code

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামী পালিয়ে গেছে। বৃহস্পতিবার )১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর মহানগরীর ২৮নং ওয়ার্ডে রথখোলা বোডিংটেক এলাকায় এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত সাবিনা আক্তার (২৮) শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বাঘভিটা গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে। সাবিনা রথখোলা এলাকার মৃত রাশেদুল ইসলামের বাড়ীতে ভাড়া থাকতেন।

খবর পেয়ে শুক্রবার সকালে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

নিহতের স্বজনদের বরাত দিয়ে সদর থানার এসআই লিয়াকত হোসেন জানান, আনুমানিক ৬ বছর আগে সাবিনা আক্তারের সঙ্গে একই এলাকার মোঃ স্বপনের বিয়ে হয়। স্বপন আগে আরো একটি বিয়ে করেছিল। দ্বিতীয় বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বপন এবং সাবিনার মধ্যে ঝগড়া-বিবাদ হতো। সম্প্রতি স্বপন মাঝে মধ্যে স্ত্রী সাবিনা আক্তারের বাসায় আসতো। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বপন এবং সাবিনা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে মোঃ স্বপন সাবিনার বাসা হতে বাইরে চলে যায়। পরবর্তীতে পার্শ্ববর্তী রুমে থাকা সাবিনার আপন বোন নাসিমা আক্তার সাবিনার রুমে এসে সাবিনা আক্তার কে বিছানায় মৃত অবস্থায় দেখতে পায়। নিহতের গলায় দাগ রয়েছে।

নিহতের বোন নাসিমা জানান, সাবিনার স্বামী মোঃ স্বপন পূর্ব বিরোধের কারণে সাবিনা আক্তার কে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code