করোনায় দক্ষিণ সুনামগঞ্জের সাব-রেজিস্ট্রারের মৃত্যু
সুনামগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাসের কাছে হার মানলেন সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. জাফর আহমদ (৫৮)। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পটুয়াখালীর দশমিনা উপজেলায় তার গ্রামের বাড়ি।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, গত ২৪ আগস্ট ঢাকায় পরিবারের কাছে ছুটিতে যান তিনি। তার আগে থেকেই সর্দি ও জ্বর ছিল।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামছুদ্দিন আহমদ জানান, জ্বর, সর্দি ও কাশি থাকায় গত ২৭ আগস্ট জাফর আহমেদ করোনা পরীক্ষার জন্য নমুনা দেন এবং ২৮ আগস্ট ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি হন। পরে অবস্থার অবনতি হলে আজগর আলী হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়। ২৯ আগস্ট তার করোনা শনাক্তের কথা জানানো হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।
নিহতের মরদেহ নিজ বাড়ি পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জের জেলা রেজিস্ট্রার সাইফুল ইসলাম।
Related News
ছাতকে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে ৭ বছর বয়সী একRead More
সুনামগঞ্জে অনুমোদনহীন ৩ স্লিপার বাসের মালিককে জরিমানা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে অনুমোদনহীনভাবে বাসের আসন পরিবর্তন করে স্লিপার কোচ পরিচালনাRead More



Comments are Closed