Main Menu

মেয়র আরিফ ও প্রকৌশলী নূর আজিজ করোনাক্রান্ত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। একই সাথে এ ভাইরাস ধরা পড়েছে সিসিকের প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমানের শরীরেও।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরিফের করোনা শনাক্ত হয়। একইদিনে সিলেট সিটি করেপারেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমানেরও করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাওয়া দৈনন্দিন করোনা শনাক্তের তালিকা সূত্রে এ তথ্য জানা গেছে।

Manual5 Ad Code

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি বিশেষ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়- বৃহস্পতিবার সকালে দুজন নমুনা পরীক্ষায় দিয়েছিলেন। যেখানে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এদিকে মেয়র আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার সারাদিন অফিস করেছেন। অফিসে নিয়মিত কাজের পাশাপাশি বিভিন্ন কনফারেন্সে যোগ দিতে দেখা গেছে।

Manual5 Ad Code

মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী সুহেল আহমদ জানান- গত তিন-চারদিন থেকে মেয়র আরিফ হালকা জ্বর ও সর্দি কাশিতে ভোগছিলেন। যদিও আজ জ্বর-কাশি আগের তুলনায় কম ছিল। যে কারণে অফিস করেছেন। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন বলে জানান সুহেল।

Manual4 Ad Code

প্রসঙ্গত, এরআগে করোনা ভাইরাসে আক্রান্ত হন সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী, সিটি করপোরেশেনর প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আ. ন. ম মনছূফ, মেয়রের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমন ও মেয়রের বাসার এক নিরাপত্তাকর্মী। এছাড়া সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের পুরো পরিবারে শনাক্ত হয়েছিলো এ ভাইরাস। তাদের সকলেই ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। তবে সিসিকের কর শাখার এক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

এছাড়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ জুন ভোরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code