বিশ্বনাথে নদীতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের বাসিয়া নদীতে বাসিয়া নদী দখল ও দূষণ থেকে বাঁচাতে কাগজের নৌকা ভাসিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে।
বাসিয়া নদীর নাব্যতা ফিরিয়ে দেওয়ার দাবিতে নোঙর, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে উপজেলা পরিষদ ঘাটে বাসিয়া নদীতে বিভিন্ন রঙের কাগজের প্রতীকী নৌকা ভাসানো কর্মসূচি পালন করা হয়। উৎসাহ ও উদ্দীপনা নিয়ে কাগজের নৌকা ভাসিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহ্বায়ক ফজল খানের সভাপতিত্বে ও ধ্রুবতারা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, নোঙর’র চেয়ারম্যান সুমন শামস।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বাপা সিলেটের সাধারণ সম্পাদক ও সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম কিম, বাপা সিলেটের যুগ্ম-সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান, উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আব্দুল আলিম মাছুম ও সিলেটের ছাত্রকল্যাণ পরিষদের সমন্বয়কারী শাহ নাজিম উদ্দিন।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed