Main Menu

শাহ আরেফিন টিলায় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

Manual1 Ad Code

ছাতক সংবাদদাতা: ছাতকে শাহ আরেফিন টিলায় মাঠি কেটে পাথর উত্তোলন করার সময় টিলা ধ্বসে মাটি চাপায় আব্দুল মালিক (২৬) নামের এক পাথর শ্রমিকের মৃত্যু ঘটেছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের শাহ আরেফিন টিলায় এ দুর্ঘটনা ঘটে।

Manual1 Ad Code

আব্দুল মালিক ইসলামপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের আব্দুর রহিমের পুত্র। প্রতিদিনের মতো সে বৃহস্পতিবার সকালে আকদ্দুছ আলীর গর্তে অবৈধভাবে পাথর উত্তোলন করছিল। এক পর্যায়ে টিলার মাটি ধ্বসে পড়লে সে মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে তার স্বজন ও সহকর্মীরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

Manual1 Ad Code

স্থানীয় লোকজন জানান, প্রতি বছরই টিলা কেটে পাথর উত্তোলন করার সময় মাটি চাপায় শ্রমিকদের মৃত্যু ঘটছে।

ছাতক থানার ওসি (তদন্ত) মইনউদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code