Main Menu

সিলেটে একদিনে আরো ১১৪ জনের করোনা শনাক্ত

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে মহামারি করোনা আক্রান্তদের সংখ্যা বাড়ছেই। বুধবার একদিনে এ বিভাগের চার জেলায় নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৬৭২ জনে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজিটিভ শনাক্ত হয়।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৬১ জন, সুনামগঞ্জ জেলায় ২৩ জন, হবিগঞ্জ জেলায় ১৯ জন ও মৌলভীবাজার জেলায় ১১ জন রয়েছেন।

Manual7 Ad Code

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, বুধবার‘হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়।’

Manual6 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, বুধবার ‘শাবির ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।’

Manual8 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে সিলেট বিভাগে বুধবার রাত পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২০১ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৫ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।

Manual4 Ad Code

একই সময়ে সিলেট বিভাগে ৮ হাজার ৫৩৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ হাজার ৩৮২ জন, সুনামগঞ্জের ১ হাজার ৮৪৫ জন, হবিগঞ্জের ১ হাজার ৭৯ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ২২৯ জন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code