স্বর্ণের দাম ভরিতে বাড়ল ১৭৫০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এ নতুন মূল্য নির্ধারণ করেছে। নতুন মূল্য আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে মার্কির ডলারের প্রাধান্য খর্ব, তেলের দরপতন ও নানাবিধ জটিল অর্থনৈতিক সমীকরণের মাঝে গত ১৩ ও ২১ আগস্ট দুই দফায় স্বর্ণের মূল্য কমানো হলেও বর্তমানে দেশীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের মূল্যবৃদ্ধি পেয়েছে।
এতে বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ করেছে।
বৃহস্পতিবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা।২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬২ হাজার ১১১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাতেই বহাল রয়েছে।
এর আগে গত ১৩ ও ২১ আগস্ট স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সর্বশেষ দাম অনুযায়ী, ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭২ হাজার ২৫৮ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬০ হাজার ৩৬১ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫০ হাজার ৩৯ টাকায় বিক্রি হয়েছে।
Related News
ছেঁড়া-ফাটা নোট নিয়ে সুখবর
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব তফসিলি ব্যাংকে ছেঁড়া, ফাটা ও অপ্রচলনযোগ্য নোটRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্সRead More



Comments are Closed