বাংলাদেশিদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশসহ আরও নয়টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিয়ে মোট ১২টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিল দেশটি।
গত বৃহস্পতিবার মালয়েশিয়া এ নিষেধাজ্ঞা দিয়েছে। শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন।
নতুন করে যে নয়টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই দেশগুলো হলো বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া। এর আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিল ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের ওপর।
এই নিষেধাজ্ঞার ফলে যারা ছুটিতে বাংলাদেশে এসেছিলেন তাদের আপাতত ৩১ ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় প্রবেশে অপেক্ষা করতে হবে।
শাহরিয়ার আলম বলেন, এই সময়ে কেউ দালালদের খপ্পরে পড়ে বা কারও কথায় প্ররোচিত হয়ে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করবেন না। করলে চিরদিনের জন্য কালো তালিকাভুক্ত হয়ে যেতে পারেন। তিনি বলেন, ‘আর আমরা সার্বক্ষণিক আলোচনা চালিয়ে যাব এবং এই সিদ্ধান্তের পরিবর্তন হলে জানিয়ে দেওয়া হবে।’
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed