ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়ন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় মোস্তফার বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন (২৩) উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের পাটানচক গ্রামের আয়াজ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, মোস্তফার বাঁধ এলাকায় শনিবার দুপুরে ঢাকাগামি জয়ন্তিকা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আল আমিনের মৃত্যু হয়। এসময় তার মাথা ও হাত বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে সিলেট জিআরপি’ পুলিশ।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed