Main Menu

সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ছালেহ পুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে তানভীর আহমদ (১৮) নামে এক যুবক খুন হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাপসাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।‍ সে ওই গ্রামের শফিক মিয়ার ছেলে।

এরআগে ওইদিন বিকেলে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আব্দুল গণির ছেলেরা তাদের বাড়ির সামনে তানভিরের উপর হামলা চালায়। এসময় তারা তানভিরের মাথায় ও ঘাড় বেশ কয়েকটি ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের পিতা শফিক মিয়া বলেন, জায়গা সংক্রান্ত বিরোধ চলছে একই এলাকার আব্দুল গণির পরিবারের সাথে। পূর্বে গণি মিয়ার ছেলে তোয়াহিদ, ভাতিজা পাপ্পু আমার উপর হামলা চালায়। বিষয়টি মিমাংসা হলে তারা আমার ছেলেকে একাধিকবার আক্রমণ করার চেষ্টা করে। বুধবার বিকেলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাওয়ার পথে সড়কে একা পেয়ে গণির ছেলে তৌহিদের নেতৃত্বে অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, আমার ছেলের মাথায় ও ঘাড়ে ৭-৮টি ছুরিকাঘাত করা হয়েছে। মাথার আঘাতটি গুরুতর হওয়ায় অতিরিক্ত রক্ত করণে আমার ছেলের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের চিকিৎসকরা জানান। আমার ছেলে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ালেখা করার পর আর পড়াশুনা করেনি। ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে নিহত তানভির আমার বড় ছেলে। গত কয়েকমাস পূর্বে থেকে তাকে ড্রাইভিং শিখাচ্ছি।

সিলেট বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদৎ হোসেন জানান, জায়গা জমি নিয়ে বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় তানভির নামের এক যুবক নিহত হয়েছে। বুধবার প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে এরপর ওইদিন রাতে হাসপাতালে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তানভিরের লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Share





Related News

Comments are Closed