পতেঙ্গায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের পতেঙ্গায় ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। পতেঙ্গার ইন্ট্রাকো কনটেইনার ডিপোতে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আকবর।
তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গেছে। আগুন এখন নিয়ন্ত্রণে। দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
ইন্ট্রাকো কনটেইনার ডিপোর গ্যারেজে একটি ট্যাঙ্কারে ওয়েল্ডিং করার সময় আগুন ছিটকে ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই পুড়ে অঙ্গার হন তিন ব্যক্তি। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed