Main Menu

দিরাইয়ে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়াগ্রামের পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

তারা হলো- কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়াগ্রামের পরাছ মিয়ার শিশুকন্যা সিমি আক্তার (৮) ও সিমরান আক্তার (৬)।

Manual3 Ad Code

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে তেতৈয়াগ্রামের পরাছ মিয়ার তিন মেয়ে পাশের বাড়ির এক নারীর কাছে আরবি পড়তে যায়। এর পর অযু করতে তিন বোন পুকুরে গেলে প্রথমে সিমরান পুকুরে পড়ে যায়। তখন সিমরানকে পানি থেকে তুলতে বড়বোন সিমি আক্তার পানিতে নামলে দুই বোনই পানিতে ডুবে যায়। এর পর ছোট বোন বাড়িতে গিয়ে সবাইকে জানালে তারা এসে দেখেন পানিতে ডুবে তারা মারা গেছে।

Manual7 Ad Code

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দিরাই সদর থেকে অনেক দূরের গ্রাম হওয়ায় পুলিশ পাঠানো যায়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিশ্চিত করলে আমরা তাদের লাশ স্বজনদের কাছে দিয়ে দাফন সম্পন্ন করতে বলি।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code