Main Menu

দেশে করোনায় আরও ৪৫ মৃত্যু, শনাক্ত ২৫৪৫

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫৪৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮ জনে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৮১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

Manual1 Ad Code

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে এখনো বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code