দেশে করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ২০২৪
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ হাজার ২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৬ হাজার ৫৪৯ জনে।
গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৫ জন এবং নারী সাতজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৬৫৭ জনে।
রবিবার (১৬ আগস্ট) বিকেলে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ৯ হাজার ৬৩৬টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১০ হাজার ১৮টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৫১ হাজার ৬৬৬-তে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৩১৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৮ হাজার ৯৫০ জনে।
নতুন করে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের ছিলেন ১৪ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন, খুলনা বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ৬ জন, সিলেট বিভাগের ২ জন, রংপুর বিভাগের ২ জন এবং বরিশাল বিভাগের ছিলেন ৩ জন। এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ দুই হাজার ৮৯০ জন এবং নারী ৭৬৭ জন। তাদের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ৩ জন, পঞ্চাশোর্ধ্ব ৯ জন, ষাটোর্ধ্ব ১৯ জন ছিলেন।
Related News
বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকাRead More
ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সংবিধানে ফিরছে বহুল আলোচিত গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।Read More



Comments are Closed